desh somoy logo
ঢাকাFriday , 26 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি- মোস্তাফিজুর রহমান

দেশ সময়
September 26, 2025 10:41 pm
Link Copied!

পটুয়াখালী-৪ ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চাই। বহু বছর ধরে দেশের মানুষ দুই দলের দুঃশাসনে অতিষ্ঠ। একদলকে ভোট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে আরেকদলকে ভোট দিই, কিন্তু শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হয়। ৫ আগস্টের পরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এখন সময় এসেছে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করার।

পটুয়াখালীর মহিপুর থানার মধ্যবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শেষ বিকেলে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আর ভুল করবে না। আমরা ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছি। যদি সেই দাবির ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইসলামি আইনের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হেদায়েতুল্লাহ জেহাদি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক খান এবং সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মিল্লাত হাওলাদার।
সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, ফ্যাসিবাদের দোসর সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।