একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হওয়ার নির্দেশ দেন।
পরে মতবিনিময় সভায় সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
