desh somoy logo
ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান

দেশ সময়
June 15, 2025 7:42 pm
Link Copied!

ইরাইলের হামলার জবাবে তৃতীয় দিনের মতো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। শনিবারের ছবি

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার কিছু পরে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইল উভয় পক্ষই।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।


ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠছে। অল্প কিছুক্ষণ আগে মধ্য ইসরাইল ও জেরুজালেম অঞ্চলেও সাইরেন বাজে।


যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানে নাগরিকদেরকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।