বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন করা হয়েছে।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় আজ ২৯ আগষ্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ২৫ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘কলাপাড়া উপজেলা বহুপক্ষীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেমস রাজিব, প্রকল্প ব্যবস্থাপক ফিশনেট প্রকল্প, সিঁড়ি। বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন এর প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ মিজানুর রহমান, এ্যাডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প। তিনি বলেন বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক একটি অংশগ্রহণমূলক, টেকসই ও সমন্বিত প্লাটফর্ম প্রতিষ্ঠা করা , মৎস্যজীবীদের মৎস্যধিকার ও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে রুহুল আমিন বলেন, জেলেদের জন্য চিকিৎসা কেন্দ্র প্রয়োজন এবং এই কমিটি ভবিষৎ কর্মপন্থা তৈরী করবে। উত্তরণ চলে গেলেও কাজ করবে। শিরি এনজিও এর প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজিব বলেন, জেলেদের সার্বিক জীবন মান উন্নয়নে এই প্রকল্প কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করি। প্রকল্প ও আলাপ আলোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়- সভাপতি-মোঃ রহুল আমিন, সহ-সভাপতি মোছা. আকলিমা, আবুল কালাম। সম্পাদক- সাইদুর রহমান যুগ্ম-সম্পাদক- শাহানাজ বেগম, মোঃ ইমরান। কোষধ্যক্ষ- মোঃ শফিকুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ আলমগীর হোসেন। সমাজ ও মহিলা বিষয়ক সম্পাদক- মেমেচান। অফিস ও ডকুমেন্টস বিষয়ক সম্পাদক- মোঃ মাসুদ। কার্যনির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন, উত্তম হাওলার, ফাইজুর রহমান,কাজল রানী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশেনেট প্রকল্প, উত্তরণ।
