বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৫০ টি প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর দলনেতা দের নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে মানব উন্নয়ন , নেতৃত্ব এবং অধিকার বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ২৩ ও ১৪ সেপ্টেম্বর ২৫ তারিখে মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ট্রেনিং সম্পন্ন করা হয়েছে।
প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর দলনেতা দের নিয়ে এই ট্রেনিং এ মানব উন্নয়ন , নেতৃত্ব বিকাশের কৌশল ও সমস্যা সমাধান , নেতৃত্ব ও যোগাযোগ , মৌলিক অধিকার ও মানব অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রশিক্ষণটি পরিচালনা করেন ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, শামীম হাসান , রুপা খাতুন , গোপীনাথ শীল ও ফরিদা পারভীন প্রমূখ।
