desh somoy logo
ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশ সময়
December 29, 2025 5:39 pm
Link Copied!

গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন নিশ্চিত করতে গাইবান্ধায় দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস (SKS)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ, এন্ড চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন ও ইউএনএফপিএ (UNFPA)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।


অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্প (ফেইজ–II)-এর আওতায় ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৫ গাইবান্ধা শহরের দেশী ভোজ, সার্কুলার রোডে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।


কর্মশালায় শিশু বিয়ের ক্ষতিকর প্রভাব, জেন্ডার সংবেদনশীল সংবাদ উপস্থাপন ও নৈতিক সাংবাদিকতার ওপর আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা ও ইউএনএফপিএ গাইবান্ধার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শাহীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজেড এম মৌসুম ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার, অ্যাকশনএইড বাংলাদেশ; নাত্তশিন তাবাসুম ফেলো, অ্যাকশনএইড বাংলাদেশ; এবং উম্মে কুলছুম ইলা, কো-অর্ডিনেটর (জেন্ডার, চাইল্ড প্রোটেকশন অ্যান্ড সেফগার্ডিং), এসকেএস ফাউন্ডেশন, গাইবান্ধা।


অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করেন আশীষ কুমার রায়, জেলা সহায়ক, সম্ভাবনা প্রকল্প, এসকেএস ফাউন্ডেশন, গাইবান্ধা।


শেষ দিনে সাংবাদিকরা শিশু বিয়ে প্রতিরোধ ও জেন্ডার সংবেদনশীলতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।