ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিনকে নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা

দেশ সময়
December 3, 2025 5:57 pm
Link Copied!

গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শরিফ আল রাজিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল, সদর) মো. মুক্তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন—
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন,
ডিবিসির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ,
দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন,দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি জোবায়ের আলী,
বাংলাভিশন জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন,
দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি আবু কায়সার শিপলু,
দৈনিক স্বদেশ বিচিত্রার রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

Advertisement

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূল, গ্রাম্য বিরোধ দমন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সদর থানাকে দালালমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানান।

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন,
“আমি ২৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করি। গাইবান্ধায় নতুন দায়িত্ব পালন শুরু করেছি। এর আগে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরও বলেন,
“বস্তুনিষ্ঠ সংবাদ একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের সহযোগিতা নিয়ে গাইবান্ধাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আইন শৃঙ্খলাবদ্ধ জেলায় রূপান্তর করতে চাই।”

মতবিনিময় সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।