গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ার শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৬) এবং তাদের ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় মা ও ছেলে বাড়ির পাশে রাস্তায় শুকাতে দেয়া খড় দ্রুত সরাতে যান। ঠিক তখনই আকস্মিকভাবে বজ্রপাত হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
নিহত সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
