ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে একজনের র/ক্তা/ক্ত ম/র/দে/হ উ/দ্ধা/র

দেশ সময়
December 4, 2025 7:17 pm
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম সরদার ওরফে আলসা (৪০) নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মাঠের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহিদুল ওই গ্রামের নাজির হোসেন সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মহিদুল ওরফে আলসা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। সম্ভবত মাদকের অর্থের লেনদেন নিয়ে অথবা মাদক কারবারি নিয়ে দ্বন্দ্বে মাথায় প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।