desh somoy logo
ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দেশ সময়
June 2, 2026 9:16 pm
Link Copied!

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

আজ মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে ড. খলিলুর রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস. কাকোরিস। তাকে আট ভোটের ব্যবধানে হারিয়ে পররাষ্ট্রমন্ত্রী এই মর্যাদাপূর্ণ পদে জয়লাভ করেন।

জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আঞ্চলিকভাবে ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি পেলো জাতিসংঘ।

নির্বাচিত প্রার্থী আগামী আট সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এই পরিষদের সভাপতির পদটি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এ কারণে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা ও সমর্থন আদায়ের প্রচেষ্টা চলে।

বাংলাদেশের জন্য এ নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর আবারও বাংলাদেশ এ মর্যাদাপূর্ণ পদে প্রতিনিধিত্বের সুযোগ এলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।