desh somoy logo
ঢাকাWednesday , 11 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জীর্ণ কুঠিরে যেন মৃত্যুর অপেক্ষায় আব্দুল মান্নান

দেশ সময়
June 11, 2025 10:37 pm
Link Copied!

জরাজীর্ণ কুঠিরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শতবর্ষী আব্দুল মান্নান। প্রতিবন্ধী ৫সন্তান থেকেও না থাকার মতই। এলাকাবাসীও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। অসাড় অবস্থায় পড়ে আছেন মান্নান। এ যেন মৃত্যুর অপেক্ষা। সম্প্রতি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মধ্যপাড়া এলাকায় অবস্থিত নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এভাবেই পড়ে থাকতে দেখা যায় তাকে।স্থানীয়রা জানায়, তার প্রতিবন্ধী ২ছেলে থাকলেও তারা নিজেরাই অক্ষম। ফলে তাকে দেখাশুনা করতে পারে না তারা। প্রতিবন্ধী তিন মেয়েও রয়েছে তার। তবে তারা তাদের সংসার নিয়েই ব্যস্ত। স্থানীয় চা দোকানি আবুল হোসেন জানান, দীর্ঘদিন অসুস্থ্য হয়ে পড়ে আছেন আব্দুল মান্নান। কর্মক্ষম না হওয়ায় এলাকাবাসী মিলে তাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। ইদানিং সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কোন সুহৃদয় ব্যক্তি তাকে একটি বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করে দেওয়ার ও আহ্বান জানান তিনি। প্রতিবেশী শাহিন জানান, এই পরিবারটিকে দেখার কেউ নেই। প্রতিবেশীরা যে যা পারে সাহায্য সহযোগীতা করে। তাতেই নুন আনতে পান্তা ফুরায় তাদের। এলাকার মানুষের সাহায্য সহযোগিতা দিয়ে এই পরিবারের পুরো ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। বিত্তশালী পরিবারের কেউ এই পরিবারটির পাশে দাড়ানোর অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।