desh somoy logo
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন পরিদর্শন করলেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ সময়
July 26, 2025 9:29 pm
Link Copied!

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) পরিদর্শন করেছেন।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নে আসেন। এসময় বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটালিয়নের অভ্যন্তরে একটি বৃক্ষরোপণ করেন এবং ব্যাটালিয়নে দায়িত্বরত অফিসার, জুনিয়র অফিসার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে র‍্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।