ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে টিসিভি টাইফয়েড ভ্যাকসিন কর্মসূচি শুরু

দেশ সময়
October 12, 2025 11:03 pm
Link Copied!

মতলব দক্ষিণে উপজেলা টিসিভি টিকাদান টাইফয়েড ভ্যাকসিন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন রবিবার (১২ অক্টোবর) থেকে মতলব ৫০ শয্যা হাসপাতাল থেকে মাসব্যাপী এই কর্মসূচি শুরু করার ঘোষণা দেন।

তিনি জানান, “টিসিভি ভ্যাকসিন শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখবে এবং সুস্থ রাখতে সহায়তা করবে।” ভ্যাকসিনটি ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য প্রযোজ্য। একবার নেওয়ার পর দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এই ভ্যাকসিন অনেক দেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান এবং উপজেলা সকল ডাক্তারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সবাইকে উৎসাহিত করছে, যেন প্রতিটি শিশু এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।