desh somoy logo
ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়: দুলু

দেশ সময়
May 31, 2026 9:15 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোনো রাষ্ট্র থাকত না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই ৫০ বছরের ইতিহাসে দেশে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে- প্রতিবারই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। 

তিনি রোববার দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে মসজিদ মন্দিরসহ বিভিন্ন ১৬টি প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।