desh somoy logo
ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

দেশ সময়
June 29, 2025 10:52 am
Link Copied!

শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রোববার, ২৯ জুন ভোরে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে এই ভূকম্পন হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

অবশ্য এই ভূমিকম্পের জেরে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। আলাদা আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ভূকম্পনটি নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুসারে, পাকিস্তানের মধ্যাঞ্চলে রোববার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোরে ৩টা ৩০ মিনিটের দিকে সংঘটিত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি ছিল অপেক্ষাকৃত অগভীর। এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা এর কম্পনকে অনেক বেশি তীব্র করে তোলে।

এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

সংবাদমাধ্যম বলছে, মুসাখেল ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্ব দিকে, মাটির ২৮ কিলোমিটার গভীরে।

তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়।

২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ সেসময় বাধাগ্রস্ত হয়েছিল। এছাড়া ২০২১ সালের অক্টোবরেও বেলুচিস্তানের হরনাই জেলায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।