৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। বিএনপি রাজপথে আছে। জনগণের ভোটের অধিকার লড়াই করে ফিরিয়ে আনতে হবে। এজন্য তরুণ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।যুবদলের সভাপতি বলেন, জয়পুরহাটে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী দিনে জয়পুরহাটে যেন যোগ্য নেতৃত্বের হাতে যুবদল পরিচালিত হয়, সেইভাবে কমিটি হবে। কোনো বড় ভাইয়ের কথায় কমিটি হবে না। সৎ, যোগ্যরাই দলের নেতৃত্ব পাবে।সভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ৩১ দফায় দেশ পরিচালনার কথা পরিষ্কারভাবে বলা আছে। সেখানে হিন্দু, মুসলিমসহ সকল মানুষের মৌলিক অধিকার ও কর্মসংস্থানের কথা রয়েছে। তরুণরা তাদের মেধার যোগ্যতায় কর্মসংস্থানের আওতায় আসবে, সেখানে কোনো দল-জাতি-ধর্ম দেখা হবে না। অতীতে তরুণরা কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করলে তারা বৈষম্যের শিকার হতেন।তিনি আরও বলেন, আগামীতে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে যেন কোনো বৈষম্য না থাকে, তা নিশ্চিত করা হবে। এখন একটাই দাবি- দেশে একটি সুষ্ঠু অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। মানুষ ১৫ বছর তাদের ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে।
