ঢাকাFriday , 29 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে মিসাইল হামলা: নিহত বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Link Copied!

ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় আনা হয়।

ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিহত মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নম্বর: EJ 0820327) মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান তিনি। সম্প্রতি সেখানে মিসাইল হামলায় তার মৃত্যু হয়।

Advertisement

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হয়। গত ২৭ মে স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের TK-0843 ফ্লাইটে মরদেহটি তুরস্কে নেওয়া হয়। পরে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে TK-0712 ফ্লাইটযোগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন-কাফনের জন্য নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।