ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কবে আসছে নতুন ডিজাইনের নোট?

দেশ সময়
May 21, 2025 1:59 pm
Link Copied!

অবশেষে ২৬ মে বাজারে আসছে বহুল কাঙ্খিত নতুন নোট। ওইদিন পাওয়া যেতে পারে ২০ ও ৫০ টাকা। তবে হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে পহেলা জুন পর্যন্ত। আর সব মিলিয়ে প্রথম ধাপে ছাড়া হচ্ছে মোট এক হাজার কোটি টাকা।

নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর পাশাপাশি নকশায় গুরুত্ব পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

অন্তর্বর্তী সরকারের নয় মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট। তাই সারাদেশে বেড়ে গেছে পুরনো ও ছেঁড়াফাটা নোটের পরিমাণ, যাতে সমস্যা দেখা দিচ্ছে এটিএম বুথসহ সব ধরনের নগদ লেনদেনে। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে নতুন ডিজাইনের নোট আসার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে ২০ ও ৫০ টাকার নোট। এর সপ্তাহখানেকের মধ্যে পহেলা জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের এক হাজার টাকা, যাতে যুক্ত করা হয়েছে মোট আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য।

Advertisement

সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে এক হাজার কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।