ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কয়েকজন উপদেষ্টা ড. ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে: ডা. জাহিদ

দেশ সময়
May 24, 2025 2:44 pm
Link Copied!


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকজন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে। সরকারকে সেসব উপদেষ্টাদের লাগাম টেনে ধরতে হবে।

শনিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই অভুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই, তারা এখন বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়েছেন। পাশাপাশি তারা নানা বয়ান তৈরি করছে। এককভাবে সরকার কিছু করতে চাইলে স্বৈরাচার সরকারের মতো পরিস্থিতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আচরণ ভালো হলে জনগণে আস্থা পাওয়া যায়। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত না করতে আহ্বানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।