ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আ.লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দেশ সময়
June 14, 2025 5:11 pm
Link Copied!

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) ফুলবাড়ীগেট বাজারে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৪ জুন) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজারে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন লিয়াকত আলী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়াও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ দীর্ঘদিনের। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পান।

Advertisement


স্থানীয়দের ভাষ্য, ফুলবাড়ীগেট বাজারে আসার পর জনসাধারণের একাংশ ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে মারধর করে থানায় সোপর্দ করে।


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সময় সংবাদকে বলেন, ‘স্থানীয়রা লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে আমাদের হেফাজতে দেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হয়েছেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।