ঢাকাSunday , 8 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোমতী নদীতে ভাসছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরাদেহ

Link Copied!

কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা গেছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে রাত ৯টা পর্যন্ত মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। 

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকায় প্রথম মরদেহটি গোমতী নদীতে ভাসমান অবস্থায় দেখা যায়।

Advertisement
গোমতী নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গোমতী নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 

জানা যায়, নদীর পানির স্রোতে দুপুর ১টায় মরদেহটি কালিকাপুর গোমতী নদীর ব্রীজ অতিক্রম করে।এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীতে মরদেহ ভাসার খবর ভাইরাল হয়ে যায়। সর্বশেষ মরদেহটি পৌরসভার ভিংলাবাড়ী এলাকায় দেখা গেছে।

নদীতে মরদেহ ভাসার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াছ। তিনি বলেন, বিকেলে নদীতে মরদেহ ভাসছে খবর পেয়েছি কিন্তু স্রোতে ভাসতে থাকায় আমরা উদ্ধারে যেতে পারিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।