ঢাকাSunday , 8 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার: ডা. মাহবুব

Link Copied!

জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দিতে অন্তবর্তী সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং বর্তমান সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

রোববার (৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দাবি জানিয়েছেন, তাতে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে। সরকার নিজেই বলেছে ডিসেম্বরেই নির্বাচন হবে, তাহলে এখন সময় ক্ষেপণের যৌক্তিকতা কোথায়?’

Advertisement

স্বাস্থ্য খাত নিয়ে ডা. শামীম বলেন, ‘নিজ এলাকা মতলবসহ দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তনের চেষ্টা করবো। জনগণ যেন উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ্।’

একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে তুলে ধরে তিনি বলেন, ‘তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে।’

সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।