desh somoy logo
ঢাকাFriday , 5 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান

Link Copied!

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তীব্র তাপদাহে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ভাটারা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ঘোষণা দেওয়া হলেও সেই অর্থের যথাযথ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব অর্থের স্বচ্ছ হিসাব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী আবহাওয়া ব্যবস্থা গড়ে তুলতে হলে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা কার্যকরভাবে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ আলাউদ্দিন এবং মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।