ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পুরস্কারের চূড়ান্ত তালিকায় আদনান আজাদ

Link Copied!

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত আদনান আজাদ

‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৬’-এর ‘ক’ ক্যাটাগরিতে ব্যক্তিপর্যায়ে জাতীয় পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান)-এর সভাপতি আদনান আজাদ (ফয়সাল বিন আজাদ)।

দেশের প্রাণ-প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। ‘রেপটাইল ম্যান অব বাংলাদেশ’ নামে পরিচিত এই প্রাণীবিশেষজ্ঞ গত প্রায় ২৮ বছর ধরে লোকালয় ও মানুষের বসতবাড়িতে চলে আসা অসংখ্য সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার এবং নিরাপদ পরিবেশে অবমুক্ত করার কাজ করে যাচ্ছেন।

Advertisement

এছাড়াও বন্যহাতির নিরাপদ চলাচলের করিডোর সংরক্ষণে ২০২১ সালে আদালতে রিট দায়ের করেছিলেন আদনান আজাদ। পরবর্তীতে এ উদ্যোগের প্রেক্ষিতে বুনো হাতি সংরক্ষণে জাতীয় পর্যায়ে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি দেশের অন্যতম দক্ষ বন্যপ্রাণী আলোকচিত্রী হিসেবেও পরিচিত তিনি। প্রাণবৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরিতে তার অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।