desh somoy logo
ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না: আবুল কালাম আজাদ

দেশ সময়
May 31, 2026 4:02 pm
Link Copied!

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না।

তিনি বলেন, গত নির্বাচন নিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, যাতে নির্বাচন না হয় এবং বিলম্বিত হয়। নানা ঘটনার পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

শনিবার (৩০ মে) বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চুরি করে রাজনীতি হয় না।  বেহেশতের চাবি আপনাদের হাতে—এ কথা বলে বেদেদের মতো বুদবুদি খেলা দেখানো হয়েছে। সেই বুদবুদি খেলা এখন ধরা পড়েছে। কাজেই আপনাদের পক্ষে আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেলসহ অনেকে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।