desh somoy logo
ঢাকাWednesday , 10 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝিলমিল আবাসিক প্রকল্পে এক বছরের মধ্যে ঘর নির্মাণের নির্দেশনা দিলেন মন্ত্রী

Link Copied!

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যেন এক বছরের মধ্যেই নিজ নিজ বাড়ি নির্মাণ শুরু ও সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বুধবার (১০ জুন) কেরানীগঞ্জ উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে বর্তমানে সেখানে থানা, স্কুল, হাসপাতাল এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কার্যক্রমও দ্রুত শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকল্প এলাকাকে আধুনিক ও নিরাপদ রাখতে সড়কবাতি স্থাপন এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের জানান, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল দল নিয়মিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ ঘুরে দেখেন।

পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামসহ রাজউকের বিভিন্ন কর্মকর্তা ও প্লট বরাদ্দপ্রাপ্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।