ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচন, সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি আহ্বান

দেশ সময়
April 29, 2025 2:27 pm
Link Copied!

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যের প্রতি এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশে দেয়া একাধিক ভাষণে আমি বলেছি-চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বের কথা তুলে ধরে পুলিশ সদস্যের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব।’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।