রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির তারুণ্যের সমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত।
ঢাকা বিভাগের জেলা ছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। উৎসবমুখর তারুণ্যের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে।
সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তার কাছ থেকে সামনের পথ চলায় দিকনির্দেশনামূলক বার্তা আশা করছেন নেতাকর্মীরা।
তৃণমূলকে সংগঠিত করে তারুণ্যের আকাঙ্ক্ষা অনুসারে দেশ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন নেতারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
