ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশ সময়
May 26, 2025 4:03 pm
Link Copied!

মেহেদী ইমামঃ

আজ (২৬ মে) নানিয়ারচরে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Advertisement

সোমবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।

প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন, আপনারা অযাচিত ম্যাসেজ বা কোন লিংকে ক্লিক করবেন না। ইমেইল সহ অন্যান্য একাউন্টের কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন৷ এতে করে আপনাদের যে কোন আইডি সুরক্ষা থাকবে৷

নানিয়ারচর উপজেলা আইটি অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউখালী উপজেলা রিসোর্স পার্সন মো. এস এম এমরান, নানিয়ারচর উপজেলা ফিল্ড আইটি টেকনিশিয়ান রেমি চাকমা, নানিয়ারচর যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক ও নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।