ঢাকাSaturday , 31 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন চেয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করে জামায়াতের কড়া বিবৃতি

দেশ সময়
May 31, 2025 11:23 pm
Link Copied!

বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারত সরকারের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৩১ মে) এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘গত বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি বলেন, বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্গন। বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।

Advertisement

তিনি আরো বলেন, ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।