ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

দেশ সময়
May 21, 2025 7:11 pm
Link Copied!

সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার পর কমে গেল দলের শক্তি। পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ থেকে তরুণ পেসার নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

শুধু নাহিদই নন, চলমান সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সাথে থাকা  ফিটনেস ট্রেনার ন্যাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবারই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলতি মাসের টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি প্রকাশ করেছে। প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও এখন সেটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে, যেখানে সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে।

Advertisement

নাহিদ পাকিস্তান সফরে কেন যাচ্ছেন না, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে এর পেছনে থাকতে পারে তার দেশটিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লিগ খেলতে গিয়ে হওয়া অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা। প্রথমবারের মত এই টুর্নামেন্টে খেলতে গিয়ে মাঝপথে ফিরে আসতে বাধ্য হন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে। এরপর আরব আমিরাত সফরে অংশ নেওয়ার আগে তিন দিন আবার আটকা পড়েন দুবাই বিমানবন্দরে।

পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তে নাহিদ যদি শেষ পর্যন্ত অটল থাকেন, তাহলে আরব আমিরাতের সাথে সিরিজ শেষেই তিনি দেশে ফিরবেন। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ বুধবারই।

আর পিসিবির বিবৃতি অনুযায়ী, বাংলাদেশ দল আগামী ২৫ মে লাহোরে পৌঁছাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।