ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাত

দেশ সময়
June 3, 2025 9:53 pm
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। মঙ্গলবার (৩ মে) স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় নেতার মধ্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এসময় আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তী সরকারের সঙ্গে শক্তিশালী সহযোগিতার প্রশংসা করেন। তারা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা করেন। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তারা অর্থায়নে বড় ধরনের কাটছাঁট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন যা এরইমধ্যে ক্যাম্পের শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।

Advertisement

প্রধান উপদেষ্টা জোর দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করতে এবং অর্থায়ন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও বাড়তি সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার অটল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের পাশে জাতিসংঘের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।