ঢাকাSunday , 25 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে প্রথম ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা

দেশ সময়
May 25, 2025 12:48 am
Link Copied!

ঢাকায় অনুষ্ঠিত হলো দেশের প্রথম ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা। শনিবার (২৪ মে ২০২৫) কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী আসর, যার নাম ছিল ‘SIXR Cricket Carnival Volume One’। প্রতিযোগিতাটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা SIXR Cricket Foundation।

এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১১৫ জন শিশু।তাদের মধ্যে সেরা তিন হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ শিহাব, আসির ইনতাসা সোহান এবং শিহাব ইসলাম। ছয়টি বলের মধ্যে যত বেশি ছক্কা মারা যায়, সেটিই ছিল এই প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ। লং-অফ থেকে লং-অন অঞ্চলের মধ্যে ছক্কা হাঁকাতে হয় প্রতিযোগীদের। সোহান মারেন সর্বোচ্চ ৪টি ছক্কা, যার সম্মিলিত দৈর্ঘ্য ছিল ১৯১ মিটার।

প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে ব্যাট ও ক্যাপ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে এক ঘণ্টার একটি সেশন নেন, যেখানে তিনি বড় শট খেলার কৌশল ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।