ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেট আরও ছোট হওয়া উচিত ছিল: আমীর খসরু

দেশ সময়
June 2, 2025 4:33 pm
Link Copied!

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই বাজেটে শুধু সংখ্যার হেরফের হয়েছে, কিন্তু কাঠামোগতভাবে কোনো পরিবর্তন আসেনি। গুণগত দিক থেকেও বাজেটে আমরা ভিন্নতা দেখছি না। তাই এটি ভবিষ্যতের সরকারগুলোর জন্যও সহজ কিছু হবে না।”

এর আগে একই দিন বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর বাজেট বক্তৃতায় গুরুত্ব পায় নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্য।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।