desh somoy logo
ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাস উল্টে খাদে, যাত্রীর মৃত্যু; আহত কয়েকজন

দেশ সময়
May 31, 2026 4:58 pm
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে রিক্তা খাতুন (২৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ থেকে ৬ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা ঠুটিয়া পাকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী এবং আব্দুল মতিন মিয়ার মেয়ে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাসটি উদ্ধার করা হয় এবং নিহতের মরদেহ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার লোকমান হাকিম জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার বলেন, দুর্ঘটনায় আহত ৫ থেকে ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।