ঢাকাFriday , 23 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ করে কাজ করার প্রত্যয়

দেশ সময়
May 23, 2025 3:08 pm
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ডের নেতৃবৃন্দ সহ ইতালি,ফ্রান্স এবং ইউরোপীয় অন‍্যদেশের নেতা কর্মীরা।সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলে’র অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।রিপোর্টঃ রতন হক।সুইজারল্যান্ড থেকে ফিরে।নবগঠিত স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড শাখার আয়োজনে, গত ১৮ ই মে,রবিবার বিকালে জুরিখ শহরের একটি অভিজাত হলে অনুষ্ঠানে স্লোগানে স্লোগানে মুখরিত করেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।কমিটি সফল করতে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সেচ্ছাসেবক দল স‍্যুইজারল‍্যান্ডের নবনির্বাচিত আহবায়ক সালাউদ্দিন ভূইয়া সৈকত।- সকল ভুলত্রুটি শুধরে নিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সদস্য সচিব শিমুল মিয়া।-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।-বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী,আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহীন,যুগ্ম সম্পাদক পদমর্যাদার মোহাম্মদ সেলিম হোসেন,আসলাম ফকির লিটন, এবং কেন্দ্রীয় অন্যতম সদস্য মন্জুর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বি এন পি’নেতা মো: মোফাজ্জল মল্লিক,মাইনুল ইসলাম অপু।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল ইতালি উত্তরের আহবায়ক আজমতউল্লাহ সিকদার রবিন।-বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল ইতালি উত্তরের সদস্য সচিব নূর হোসেন জমির ও ফ্রান্সের সদস্য সচিব আলী চৌধুরী।-সুইজারল্যান্ডের নারী নেত্রীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।- সেচ্ছাসেবক দল সুইজারল্যান্ডের অভিষেক অনুষ্ঠানে ইতালি,জার্মান,ফ্রান্স,সুইডেন, গ্রীস, সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের নেচে গেয়ে মনমাতান ইতালি থেকে আগত কন্ঠ শিল্পী সুলতানা খান,এমেলি সাহা ও গুরু মনির সহ অন‍্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।