ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশ সময়
May 5, 2025 8:00 pm
Link Copied!

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থানের পর বড় দরপতন দেখা যাচ্ছে। হু হু করে দাম বেড়ে গত ২২ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৯৪ ডলারের মাইলফলক স্পর্শ করে। সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এই বড় উত্থানের পর এখন স্বর্ণের বড় দরপতন দেখা যাচ্ছে। গত ৯ দিনে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩০০ ডলার কমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছানোর পর স্পট মার্কেটে প্রতি আউন্সে বৃহস্পতিবার (১ মে) তা কমে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

এদিকে, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে, যা স্বর্ণের দামকে নিম্নমুখী করেছে। এছাড়া বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিয়েছে।

Advertisement

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো মন্তব্য করেছেন, ‘বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। যতটুকু আশা করা হচ্ছে, তার মধ্যে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে।’ মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার (৩০ এপ্রিল) বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে, যা বাজারে আশাবাদ জাগিয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছে। তার ৯ দিনের মাথায় দাম প্রায় ৩০০ ডলারের মতো কমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, বিশেষজ্ঞরা সতর্কভাবে বলছেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অস্থিরতা দেখা দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।