desh somoy logo
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের মর্যাদায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন(সিআইপি)নির্বাচিত হয়েছেন টাটকা ব্যান্ড এর চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশন ভিচেন্সা সিটি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি এমদাদুর রহমান চৌধুরী।

দেশ সময়
June 17, 2025 8:23 pm
Link Copied!

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২৯মে ২০২৫ইং এ সংক্রান্ত
গেজেট প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই উপলক্ষে ইতালির ভিচেন্সায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব ভেনিসের উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওলা খ্যাত মোবারক হোসাইন,বাংলাদেশ এসোসিয়েশন ভিচেন্সা সিটি’র সাধারণ সম্পাদক তারেক আহমেদ,ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কবির মাহমুদ,জামাল আহমেদ,ভেনিস নোয়াখালী সমিতি সভাপতি নুরুল হক কামাল,ভেনিস বাংলা স্কুলের ক্রিড়া সম্পাদক নূরে আলম ভূইয়া প্রমূখ।বাংলাদেশ সরকার ঘোষিত এক প্রজ্ঞাপনে বলা হয়,২০২২-২৩ অর্থ বছরে রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি-এনআরবি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন এমদাদুর রহমান চৌধুরী।ব্যক্তিগত জীবনে দুই ছেলে এক মেয়ের ইতালির ভিচেন্সা সিটিতে বসবাস করেন।এমদাদুর রহমান চৌধুরী।বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় ইতালির বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।এই সম্মাননা লাভ প্রবাসীদেরকে বৈধপথে দেশে অর্থ প্রেরণে উদ্ধুদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেছেন কমিউনিটির বিশিষ্টজন ।

https://e.pcloud.link/publink/show?code=XZGXatZ1Q1PCr6YL97uXJTSiyv5r7IEwYgy

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।