ঢাকাSaturday , 10 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ওয়েবসাইট হ্যাক করার দাবি পাকিস্তানের

দেশ সময়
May 10, 2025 12:00 pm
Link Copied!

পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, তারা ভারতের বেশির ভাগ ওয়েসবাইট হ্যাক করেছে। এ বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্র পরিচালিত পিটিভি নিউজকে উদ্ধৃত করে অনলাইন ডন বলছে, পাকিস্তানের পাল্টা জবাব অব্যাহত থাকার মধ্যেই বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট, বিএসএফের ওয়েবসাইট সহ অনেক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এর মধ্যে বিজেপির ওয়েবসাইটে গেলে স্ক্রিনে লেখা উঠছে ‘অ্যাক্সেস ডিনাইড’। তবে বিএসএফের ওয়েবসাইট সক্রিয় দেখা যায়। অন্য যেসব ওয়েবসাইট হ্যাক হয়েছে তার মধ্যে আছে ক্রাইম রিসার্স ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, ভারত আর্থ মুভার্স লিমিটেড, অল ইন্ডিয়া নেভাল টেকনিক্যাল সুপারভাইজরি স্টাফ এসোসিয়েশন, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। এর মধ্যে কিছু সাইট সক্রিয়। আবার কিছু সাইটে প্রবেশ করলে লেখা উঠছে ‘দিস সাইট ক্যান্ট বি রিচড’। এ ছাড়া আছে ইন্ডিয়ান এয়ারফোর্স, মহারাষ্ট্র ইলেকশন কমিশন প্রভৃতি। এছাড়া কমপক্ষে ২৫০০ নজরদারি করা ক্যামেরা হ্যাক করা হয়েছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।