পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর নাজিরকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ৫ জুন) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পুলিশ তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
