ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের, ইরানের বলছে মিসাইল নিক্ষেপ করা হয়নি

দেশ সময়
June 24, 2025 2:47 pm
Link Copied!

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর ঘণ্টাখানেক সময় পার হতে-না-হতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল।

ইরান থেকে মিসাইল ছোড়া হচ্ছে এমন অভিযোগ এনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি জোরালো বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন যে, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসনগোষ্ঠীর লক্ষ্যগুলোতে কঠোর হামলা চালাবে।

যদিও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ইসরায়েলের অভিযোগের জবাব দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।