আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে, সেভাবেই সংস্কার করা হবে। এছাড়া চলতি বছরের আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ মে) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এ কথা জানান আসিফ নজরুল।
বিচার বিভাগের সংস্কার হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এমন একটা বিচার ব্যবস্থা রেখে যেতে হবে, যেন ভবিষ্যতে কোন শাসক ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। জুলাই চার্টার হলে সংবিধান সংস্কার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেহেতু আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে তাই এখন আবার ইন্টারপোলের কাছে তাকে দেশে ফেরত আনার বিষয়ে কথা বলা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
