ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে লাইভে পরীমণি, বললেন সুস্থভাবে বেঁচে আছি

দেশ সময়
May 20, 2025 11:40 am
Link Copied!

ফেসবুকে ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’ ক্যাপশন লিখে চিত্রনায়িকা পরীমনি বললেন, আমি সুস্থভাবে বেঁচে আছি। সোমবার (১৯ মে) রাতে সামাজিক মাধ্যমে অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’ খবরটি সঠিক নয় জানিয়ে তিনি এসব কথা বলেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেবো না। আমি আমার বাচ্চাদের নিয়ে সুখী আছি। ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে—এমন খবর রটিয়ে দিয়ে কোনও লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাৎ আমার মৃত্যু হয়েছে, জানবেন—আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।

Advertisement

তিনি আরও বলেন, আমি বেঁচে আছি, বুঝেছেন? প্রমাণিত। আমি জীবনে সুইসাইড করবো না, এমন ঘটনা ঘটবে না। মরতে তো সবারই হবে—তবে স্বাভাবিক মৃত্যু সেটাও উল্লেখ করেন পরিমনি।

বর্তমানে তিনি নতুন একটা সিনেমার স্যুট করছেন বলেও লাইভে জানান। এনিয়েই মূলত তার এখন ব্যস্ততা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।