ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ হারের পর যা বললেন লিটন

দেশ সময়
May 22, 2025 9:41 am
Link Copied!

সিরিজের সবকটি ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। গতকাল টস হারের পর প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে মহাবিপদে পরে টাইগাররা। তবে শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রানের পুঁজি পায় বাংলাদেশ।


তবে স্বাগতিকদের আটকাতে এই রান যথেষ্ট ছিল না। ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত। এনিয়ে দ্বিতীয়বার টেস্ট খেলুড়ি দলকে টি-টোয়েন্টি সিরিজ হারাল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা।


এদিকে বাংলাদেশের এই সিরিজ হারকে জীবনের অংশ হিসেবে দেখছেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে। ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।