ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু

দেশ সময়
May 18, 2025 1:15 pm
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা চমক গত কয়েক বছরে পৃথিবীজুড়ে দেখা যাচ্ছে। ডা. হুয়া নামে একজন এআই চিকিৎসক এবার রীতিমতো ক্লিনিকে রোগী দেখবে বলে জানা গেছে। সৌদি আরবে এআই চিকিৎসক আছে এমন একটি ক্লিনিক চালু করা হয়েছে। সৌদি আরব বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয় করা হবে। সিনি এআই নামে একটি চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা আলমুসা হেলথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই ক্লিনিক চালু করেছে। গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এআই ক্লিনিক।

এআই ক্লিনিকের লক্ষ্য রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম যোগাযোগের জন্য মানব চিকিৎসকদের বদলে এআই চিকিৎসক ব্যবহার করা। এআই এখানে অনেক কাজ করলেও মানবচিকিৎসক পর্যবেক্ষক হিসেবে পুরো সিস্টেমে নজর রাখছেন। সিনি এআই জানিয়েছে, এআই ক্লিনিক একটি উদ্ভাবনী চিকিৎসা সেবাব্যবস্থা। এখানে এআই ডাক্তাররা স্বাধীনভাবে রোগের সন্ধান থেকে শুরু করে প্রেসক্রিপশন পর্যন্ত দিতে পারে। এআই যে পরামর্শ দিচ্ছে, মানব ডাক্তাররা তা পর্যালোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।