ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কোয়াড ছোট না করলে সিটি ছেড়ে দেওয়ার আভাস গার্দিওলার

দেশ সময়
May 21, 2025 7:14 pm
Link Copied!

কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই পেপ গার্দিওলার একটি উল্লেখযোগ্য দিক নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের নিয়ে কাজ করা। খুব বড় স্কোয়াড নিয়ে তাকে সেভাবে কাজ করতে দেখা গেছে কমই। তবে চলতি মৌসুমে চোট সহ নানা কারণে ম্যানচেস্টার সিটি স্কোয়াডের পরিধি বড় হয়ে গেছে, যা ভালো লাগছে না স্প্যানিশ কোচের। গার্দিওলা তাই হুশিয়ারি দিয়েছেন, স্কোয়াড ছোট না করলে চলে যাবেন সিটি ছেড়েই।

লোনে থাকা চারজন বাদে সিটির মূল স্কোয়াডে বর্তমানে ২৮ জন খেলোয়াড় আছেন। গত মঙ্গলবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-১ গোলে হারানোর ম্যাচে নিয়মিত স্কোয়াডের তিন সদস্য সাভিনিয়ো, আব্দুকাদির খুসানোভ ও ক্লদিও ইচেভেরি দলে জায়গা পাননি। জেমস ম্যাকঅ্যাটি ও রিকো লুইসকে তো স্কোয়াডেই রাখা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।