ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হামজার ছোঁয়ায় ভুটানের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

দেশ সময়
June 4, 2025 9:46 pm
Link Copied!

বাংলাদেশ ২:০ ভুটান

৫৫ মাসের দীর্ঘ বিরতির পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে যখন ফের জ্বলে উঠল ফ্লাডলাইট, তখন শুধু একখণ্ড আলো নয়—আলোকিত হলো পুরো জাতির আবেগ। ফুটবল ফিরে এসেছে তার তীর্থভূমিতে, আর সেই ফেরার ক্ষণকে স্মরণীয় করে রাখলেন এক ‘নতুন বাংলাদেশি’—হামজা চৌধুরী। দর্শকের কণ্ঠে ধ্বনি—‘বাংলাদেশ! বাংলাদেশ!’

সেই পুরোনো দিনের সুর যেন আবার ধ্বনিত হলো ঢাকার আকাশে। ভুটানকে ২-০ গোলে হারিয়ে ফুটবলের নিজ ভূমিতে ফেরার ক্ষণটাও হয়ে থাকল স্মরণীয়।

ম্যাচের মাত্র ৬ মিনিট, কর্নার নিতে এগিয়ে গেলেন জামাল ভূঁইয়া। ভুটানের রক্ষণে খেলোয়াড়দের ভিড়। সেই ভিড়ের মধ্যে হামজা চৌধুরী নামের এক প্রাণপ্রাচুর্যে ভরা লড়াকুর নিখুঁত হেড, বল ছুঁয়ে গেল ভুটানের জাল। সেই সঙ্গে স্টেডিয়ামের বুক কাঁপানো গর্জন—এ যেন বহুদিন পর হারানো কিছু ফিরে পাওয়ার উল্লাস!

Advertisement

ইংল্যান্ডে জন্ম, লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের রঙিন জার্সি গায়ে চাপিয়ে ৫৭টি ম্যাচে খেলে ক্যারিয়ারের মাত্র একটি গোল করেছেন। বাংলাদেশের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে পেলেন নিজের প্রথম গোল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।