ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?

দেশ সময়
May 21, 2025 10:59 am
Link Copied!

আরব আমিরাতের সঙ্গে সিরিজ বাংলাদেশের সূচিতে যোগ করা হয়েছিল পাকিস্তান সিরিজের আগের প্রস্তুতি হিসেবে। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস হোক কিংবা প্রস্তুতি বাড়িয়ে নেয়ার লক্ষ্যেই হোক, আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটা ম্যাচ। তবে কে জানতো, এই বাড়তি ম্যাচটাই সিরিজের সবচেয়ে বড় ম্যাচ হয়ে উঠবে। 

শারজাহতে ২য় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক হারের পর বাংলাদেশ দলের সামনে এখন আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের বড় চ্যালেঞ্জ। এ এমনই এক চ্যালেঞ্জ, যেখানে বাংলাদেশ বরাবরই ব্যর্থ। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ের অভিজ্ঞতা যে একেবারেই নেই। 

পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। সিরিজ জয় এসেছিল ৩য় টি-টোয়েন্টিতে ১৯ রানে জয়ের মাধ্যমে। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই। 

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।