ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লাশ আটকে সম্পত্তির ভাগবাঁটোয়ারা, ২৪ ঘণ্টা পর দাফন

দেশ সময়
April 29, 2025 3:58 pm
Link Copied!

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মরদেহ দাফনের আগে ২৪ ঘণ্টা আটকে রাখা হয়। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার সুন্দরপুর ইউপির বড় মরাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

মৃত ব্যক্তির নাম মাজেদ বিশ্বাস (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রীর ১০ সন্তানের মধ্যে তিনজন মারা গেছেন। বর্তমানে জীবিত সাত সন্তানের মধ্যে চার মেয়ে ও তিন ছেলে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় ২০ বছর আগে মাজেদ হামফুল বেগমকে বিয়ে করেন, যার কোনো সন্তান নেই। হামফুল মাজেদের ছোট সন্তানদের যত্নে বড় করেন। মাজেদের দুই ছেলে লতিফুর রহমান ও আবদুল জাব্বার পুলিশে চাকরি করেন।

গত ছয় মাস ধরে মাজেদ অসুস্থ থাকায় তার দুই ছেলে চিকিৎসার কথা বলে তাকে অন্যত্র নিয়ে যান এবং বাবার সম্পত্তি নিজেদের ও এক ভাতিজার নামে রেজিস্ট্রি করে নেন। এ ছাড়া, গত ১৬ এপ্রিল মাজেদের নামে হামফুল বেগমের কাছে একটি তালাকনামা পাঠানো হয়, যা তিনি গ্রহণ করেননি। এ নিয়ে হামফুল ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন, এবং ৫ মে সালিশের দিন নির্ধারিত হয়।

Advertisement

এর মধ্যে মাজেদের মৃত্যু হলে তার দুই ছেলে মরদেহ গ্রামে নিয়ে আসেন। কিন্তু হামফুল বেগম স্বজন ও এলাকাবাসীকে নিয়ে দাফনে বাধা দেন। সোমবার সকাল ও বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দুই দফা সালিশে ৩০০ টাকার স্ট্যাম্পে সম্পত্তি অংশীদারদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত হয়। এরপর মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে জানতে মাজেদ বিশ্বাসের ছেলে লতিফুর রহমানের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ টিম পাঠিয়েছিলাম। সালিশে মীমাংসা হয়ে লাশ দাফনের কথা জেনেছি। অভিযুক্ত দুই ছেলের পুলিশে চাকরির কথা নিশ্চিত করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।