ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘আ. লীগ আমলে দেওয়া গণমাধ্যমের লাইসেন্স তদন্ত করা হবে’

দেশ সময়
May 5, 2025 7:54 pm
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স দেওয়া গণমাধ্যমগুলো তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেন, গণমাধ্যমের রাজনীতিকরণই মূলত সাংবাদিকদের শত্রু। সাংবাদিকদের এই কথাটা গুরুত্ব দিয়ে বোঝা উচিত–সংবাদমাধ্যমগুলোর যে রাজনীতিকরণ হয়েছে, এটাই মূলত সাংবাদিকদের অধিকারহীনতার উৎস।

সোমবার (৫ মে) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির সভাকক্ষে আয়োজিত ‌‌‌‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

Advertisement

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

সেমিনারে মো. মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা খুব শিগগিরই সেগুলোর তদন্ত করব। কখন, কিভাবে এদের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভুয়া সাংবাদিক তৈরি করেছে, সেটি তদন্ত করে দেখা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।